1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ, শীতার্ত মানুষের পাশে - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ, শীতার্ত মানুষের পাশে

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ জন পঠিত
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আমিনগঞ্জে ২৫০জন অসহায় শীতার্ত মানুষ পেয়েছেন শীতবস্ত্র কম্বল।
‘আসুন, সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়াই’ এ আহ্বান জানিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার  আমিনগঞ্জে শনিবার বিকেলে ২৫০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন  রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও  কালীগঞ্জ উপজেলা পরিষদের দুইবার এর সফল উপজেলা চেয়ারম্যান ও কালিগঞ্জ- আদিতমারির উপজেলার মাটি ও মানুষের নেতা মাহবুবুজ্জামান আহমেদ।
শীতবস্ত্র বিতরণ কালে  মাহবুবুজ্জামান আহমেদ  বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি  কিছু মানুষের শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেছি।’ কারন এই শীতে অসহায় মানুষদের মাঝে একটি শীতবস্ত্র বিতরণ করাটা  আমার নৈতিক দায়িত্ব।
কম্বল পেয়ে স্থানীয় বৃদ্ধ আবদুল হামিদ  বলেন, আমরা খুবই খুশি হচি (হয়েছি) কম্বল পায়া (পেয়ে), । মুই কোনোদিনও কম্বল পাং নাই। এবার উপজেলা চেয়ারম্যান এলাকায় আইসা নিজে দিছে।আরেকজন  বয়স্ক লোক বলেন, হামার খবর কেউ করে না বাহে।  উপজেলা চেয়ারম্যান আমিনগঞ্জের হাটোত আসিয়া ্অনেক মানুষকে  কম্বল দিছে। এই কম্বল প‌্যায়া  মুই এলা একনা আরাম পাইম বাহে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যর মধ্যে স্থানীয় সাইফুল ইসলাম কোহিনুর,  মেহের আলী,  নাজিম উদ্দিন,  আক্তার হোসেন, আব্দুল মালেক,  শফিকুল  প্রমুখ উপস্থিত ছিলেন।
  স্থানীয় ব্যক্তি সাইফুল ইসলাম কোহিনুর বলেন, এই এলাকার শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমি উপজেলা চেয়ারম্যান মহোদয় কে শীতবস্ত্র বিতরণের জন্য আহ্বান জানাই তিনি আমার আহবানে সাড়া দিয়ে নিজে উপস্থিত থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ালেন সেজন্য আমার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION