1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  রূপসী নওগাঁর বৃক্ষরোপণ ও  মেডিকেল ক্যাম্প - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  রূপসী নওগাঁর বৃক্ষরোপণ ও  মেডিকেল ক্যাম্প

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ জন পঠিত
মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন ১৬ ডিসেম্বর। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয় মহান এই বিজয়। ৫০ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। এনে দিয়েছিল লাল সবুজের বাংলা। আর এই দিনে উদযাপিত হয় বিজয় দিবস। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্ত-মানবতায় নিয়োজিত  “রূপসী নওগাঁ” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।
 আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া হাফিজিয়া মাদ্রাসায় ফলজ, বনোজ, ফুল ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে রূপসী নওগাঁ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে।
এইসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁ সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামাল, ঘোষগ্রাম উত্তর শাহ পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ জহুরুল ইসলাম , মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ নুর হোসাইন, মাওলানা ঈমান হাসান, ক্বারী আবু সাঈদ প্রমুখ।
রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. খালেদ বিন ফিরোজ বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরনীয় একটি দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। রূপসী নওগাঁ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এরই ধারাবাহিকতায় আমরা এমন দিনে বৃক্ষরোপণ করে দিনটা স্মরনীয় করে রাখতে চাই পাশাপাশি আমরা একইসঙ্গে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের ও আয়োজন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION