1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্র দল নেতা নিহত: ছাত্রলীগ ও যুবলীগের  ৪ নেতাকর্মী আটক - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্র দল নেতা নিহত: ছাত্রলীগ ও যুবলীগের  ৪ নেতাকর্মী আটক

  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৯৬ জন পঠিত
ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন (২৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪),  পাঁচবিবি উপজেলার  কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫), ও যুবলীগ সদস্য  আনিসুর রহমান (৩৪) ও মুজাহিদুল ইসলাম (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপন এর সাথে বাদ-বিদন্ডার জেরে সেখানে বিএনপি নেতা ডালিমের একটি মটর সাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা।  এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮/১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে। ওই ধাওয়ায় পাঁচবিবি পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন পরে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে তিনি  মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার পরই ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওযা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION