1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামালপুর ইউপি চেয়ারম্যান হিসেবে  হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জামালপুর ইউপি চেয়ারম্যান হিসেবে  হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত

  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাট জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে  মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করলে যাচাই-বাছাইয়ে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর মধ্যে জামালপুর ইউপি চেয়ারম্যান পদে কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে ৩৫১ জন ও সংরক্ষিত ১৩৪ জনের মধ্যে জামালপুর ইউপির ডলি পারভীন বিনা প্রতিদন্দীতায় সংরক্ষিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন অফিসার জেহেবুন্নেছা শাম্মী।

উল্লেখ্য আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী মো. আনছার আলীর পুত্র জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু নিজের পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন এবং তিনি ইতিমধ্যে একজন সফল চেয়ারম্যান হিসেবে সর্ব মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
এরই ব্যাস্তব প্রতিফলন তিনি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।

অত্র ইউনিয়নের আপামর জনতা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নব নির্বাচিত জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর মঙ্গল কামনা করে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION