1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁর আত্রাইয়ে আ'লীগের  নির্বাচনী বিশেষ বর্ধিত সভা  অনুষ্ঠিত  - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

নওগাঁর আত্রাইয়ে আ’লীগের  নির্বাচনী বিশেষ বর্ধিত সভা  অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ জন পঠিত
মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
 নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সেকেন্দার বাদশার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই -রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এসময় উপজেলা আ’লীগ সভাপতি  নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আহসানগঞ্জ ইউনিয়ন  চেয়ারম্যান ও নৌকা মার্কার প্রার্থী আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব,
সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সুইট দত্ত, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রাফিউল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, সাধারণ সম্পাদক সরদার শোয়েব, ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ,সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোহাগসহ আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন।বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা মার্কার প্রার্থী আক্কাস আলীর হয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।দলের সিদ্ধান্তের বাহিরে এবং নৌকা প্রতীকের বিরুদ্ধে  কেউ কাজ করলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় বর্তমান সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION