1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৫২০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা সহ বিভিন্ন বয়সের সুবিধাভোগী প্রতিবন্ধীরা। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে স্বাভাবিক চলাফেরায় অক্ষম পাঁচ প্রতিবন্ধীকে ৫টি হুইল চেয়ার ও ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে ৫টি স্মার্ট হোয়াইট কেইন তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION