1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁর আত্রাইয়ে ট্রাকটর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নওগাঁর আত্রাইয়ে ট্রাকটর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪০৬ জন পঠিত
মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে  সড়ক দুর্ঘটনায় নাইমুল ইসলাম নাইম (১৮) নামে এক যুবক নিহত ও আকাশ (২০) নামে অপর এক যুবক আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাঈম রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম আত্রাই থেকে মোটরসাইকেল যোগে রানীনগরে যাচ্ছিলেন। এ সময় আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় পৌছলে সামনে থাকা একটি ট্রাকটারের সঙ্গে  ধাক্কা লেগে রাস্তায় ছিটকে  পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাইমুল ইসলাম নাইম  ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা  অপর একজন আত্রাই উপজেলার পারপাঁচুপুর গ্রামের আনিস প্রামাণিকের ছেলে আকাশ (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আকাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনের সকল কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION