1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ ২জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ ২জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪২৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
বিপুল পরিমাণ দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ ২জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল।
নওগাঁ জেলার সদর থানার মামলা ও স্থানীয় জনগন কর্তৃক অত্র ক্যাম্পে লিখিত অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের সম্পর্কে অপারেশন টিম ছায়া তদন্ত শুরু করে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২৩ নভেম্বর রাত ১১ টায় নওগাঁ জেলার সদর থানাধীন দোগাছি শুকরার ভিটা গ্রামের লিটন হোসেন এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১নং আসামী ও তার সহযোগীকে তাদের গোপন বৈঠকের স্থানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সদর থানাধীন দোগাছি ইয়াদ আলীর মোড় গ্রামের
মৃত ইসমাইল প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী (৪০), ও দোগাছি দক্ষিণ পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে তার গ্যাং সদস্য জামিল হোসেন (৩৬)।
জয়পুরহাট ‌র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহিত ৫ টি রামদা, ৮ টি চাপাতি, ৬ টি ধারালো ছুরি, ৫ টি বাটাল, ৫ টি ছোট ছুরি, ১ টি বিদেশী ছোরা, ১ টি বিদেশী তলোয়ার, ১৪ টি ছিনতাই করা মোবাইল, ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION