1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বিশ্বনেতারা একমত পোষণ করেছেন-টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বিশ্বনেতারা একমত পোষণ করেছেন–টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪০২ জন পঠিত
কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে বিশ্বনেতারা একমত পোষণ করেছেন। ইতোমধ্যে রেজুলেশন পাস হয়েছে। আমরা এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে ছিলাম। আজ তা সফল হয়েছে। এর ফলে মায়ানমারের ওপর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ পড়বে। এর আগে মায়ানমার রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বললেও বাস্তবে তা কার্যকর করেনি। শনিবার (২০ নভেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন এমপি এসব কথা জানান। মন্ত্রী আরো বলেন, ভারত ও বাংলাদেশ সরকার চান না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতো কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক।
এর আগে বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন এমপি সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার মুহাম্মাদ মহসিন রেজা, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, অফিসার ইনচার্জ কেএম সুলতান মাহমুদ সহ সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION