1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁর রাণীনগরে নারী চেয়ারম্যান হলেন এই প্রথম রূমকি - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

নওগাঁর রাণীনগরে নারী চেয়ারম্যান হলেন এই প্রথম রূমকি

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৯২ জন পঠিত
 রাজশাহী ব্যুরো:
নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নে এই প্রথম নারী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. চন্দনা সারমিন রূমকি। উপজেলার ৮ ইউনিয়নে ইতিহাসে প্রথম কোন নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। চন্দনা সারমিন রুমকি সাবেক যুবলীগ নেতা মরহুম গোলাম মোস্তফার স্ত্রী।
গত বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৩৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র (স্বতন্ত্র) প্রার্থী ফরহাদ হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ১৪ টি।
চন্দনা সারমিন রূমকি বলেন, আমার শ্বশুর মরহুম আজিম উদ্দিন প্রথমে এই ইউনিয়নের মেম্বার ও পরে চেয়ারম্যান হিসেবে এবং সর্বশেষ বড় ভাই বর্তমান সাংসদ আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা আর নিষ্ঠার সঙ্গে এই ইউনিয়নবাসীর সেবা করেছেন। সেই স্বপ্ন দেখেছিলেন আমার স্বামী গোলাম মোস্তফা কিন্তু প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ভাবে দুইবার বিজয়ী হতে দেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম একজন নারী হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। আর এই ইউনিয়নবাসী আমার স্বামীকে ভালোবেসে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। তাই আমি সবার কাছে চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি আশা রাখি আগামী দিনের নতুন পথচলায় এভাবেই সকলের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পাব। আমি সকলকে সঙ্গে নিয়ে এই ইউনিয়নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION