1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদাবাজি ও মারামারি মামলায় আরএফ বিল্ডার্সের এমডি দেলোয়ারসহ আটক-৪ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

চাঁদাবাজি ও মারামারি মামলায় আরএফ বিল্ডার্সের এমডি দেলোয়ারসহ আটক-৪

  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ জন পঠিত
মো.শাহাদত হোছাইন।।
চাঁদাবাজি ও মারামারি মামলায়
ডেভলাপার কোম্পানি ‘আরএফ বির্ল্ডাস’র এমডি হাজী দেলোয়ারসহ চারজনকে কলাতলী ওয়ার্ল্ড বীচ রির্সোট থেকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার মৃত এয়াজর রহমানের ছেলে আরএফ বির্ল্ডাসের এমডি হাজী দেলোয়ার হোসেন (৬৪), হাজী দেলোয়ারের ছেলে মো. ওমর ফারুক (৩৬), ইমরান ফয়সাল (৩০) ও শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে শেখ আবদুল্লাহ (৩৫)।
সোমবার (৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর বিপুল চন্দ্র দে।
জানা যায়, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ মধ্যম বাহারছড়া এলাকার এড. নুরুল আলম বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১২। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১২ জনের নামে মামলাটি দায়ের করা হয়।
সুত্রে আরো জানা যায়, ২০০৮ সালের জমির মালিকদের সাথে আরএফ প্রপার্টিসের চুক্তি হয়। এরপর আরএফ বির্ল্ডাসের নাম দিয়ে ডেভলাপার ওয়ার্ল্ড বীচ রিসোর্টটি নির্মাণ করে। এই আরএফ বির্ল্ডাসের এমডি হাজী দেলোয়ার হোসেন। তবে ওয়ার্ল্ড বীচ রিসোর্টের মালিক পরিচয় দেন হাজী দেলোয়ার। কিন্তু তার কয়েকটি ফ্ল্যাট রয়েছে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে।যেগুলোর নিয়মিত কিস্তিও পরিশোধ করা হয়নি।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর  বিপুল চন্দ্র দে বলেন, মারামারি ও চাঁদাবাজি মামলায় ১২ জনকে আসামী করা হয়। হাজী দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। আটকদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এজাহারে বাদি উল্লেখ করেন, কলাতলী মোড়ে ১৩ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড বীচ রিসোর্ট নামীয় ভবনটি আমি ও আমার অন্যান্য ওয়ারিশদের মালিকানাধীন জমিতে স্থিত। উক্ত জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করার নিমিত্তে ডেভেলাপার হিসেবে ১নং আসামী হাজী দেলোয়ার হোসেনের সাথে আমি ও ওয়ারিশগণের সাথে ৪ মে ২০০৮ সালে রেজি:কৃত চুক্তিপত্র হয়। হাজী দেলোয়ার অপরাপর সহযোগী আসামীদের সহায়তায় আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অংশানুপাতিকহারে ফ্ল্যাট ও পার্কিং বুঝিয়ে দেয়নি। বরং তার কোন মালিকানা না থাকলেও সেখানে একটি সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলে। এমনকি হাজী দেলোয়ার আমাদের ফ্ল্যাট ও পার্কিং বুঝিয়ে দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা অবৈধভাবে চাঁদা দাবী করে আসছে। এরই সুত্র ধরে গত সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আমার ছেলে ও ভাইকে ওয়ার্ল্ড বিচ রির্সোটে ডেকে নিয়ে যায়। সেখানে ১১ থেকে ১২ জন সন্ত্রাসীর উপস্থিতিতে অস্ত্রের মূখে জিম্মি করে। একপর্যায়ে তাদের দাবী পূরণ করা হয়েছে মর্মে জোরপূর্বক স্ট্যাম্পও আদায় করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION