1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

কাশিয়ানীতে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ানী উপজেলা প্রশাসন ও  উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়,।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্যা, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন প্রমুখ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মশিউর রহমান খান, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সহ মোট ৬২ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত সকল বিধি নিষেধ ও আইন মেনে চলার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের সংঘাত পরিহার করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION