1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁয় শুটারগানসহ একজন আটক  - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

নওগাঁয় শুটারগানসহ একজন আটক 

  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৭১ জন পঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল। শনিবার রাতে উপজেলার মিরাট ইউপির মিরাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৮ টায় রাণীনগর উপজেলার মিরাট গ্রামে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল, ১টি সীমকার্ড ও ১টি গামছাসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
র‌্যাব-৫ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল ইসলাম। তার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION