1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৩  জনকে জরিমানা - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৩  জনকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৯২ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়ঃগাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ও তিনজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।এবং চার শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করা হয়েছে।গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে দশ টা থেকে রাত ৮ট পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মো. ফজলুল হক জানান,সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় কিছু অসাধু দালাল বিভিন্ন বাসা বাড়িতে আবারো অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়ে বিপদ জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকার ৯টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় অবৈধ গ্যাস লাইন পুনঃস্থাপন ও সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে স্থানীয় রফিকুল ইসলামের স্ত্রী কহিনুর কে ১লাখ একই এলাকার খাদিজা ও হাফিজুর রহমান কে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।অভিযানে ৪০০ টি বাসা বাড়ির ৮শ অবৈধ
চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত ২ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।এ সময় চুলাসহ বিভিন্ন পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাসের দালাল ও ব্যবহারকারীরা পালিয়ে যান।স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।এ সময় গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী (প্রশাসন ও সেবা) ফজলুল হক, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, (রাজস্ব)-উপব্যবস্থাপক প্রকৌশলী, আসাদুজ্জামান আজাদ ও আমিরুল ইসলাম, প্রকৌশলী, কে. এইচ. ফয়সাল আহমেদ, প্রকৌশলী জাবের নুরানী ও সাব্বির আহম্মেদ, (রাজস্ব)-সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, (প্রশাসন ও সেবা) গোলাম হোসেন, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা  টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION