1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পুকুরে ভাঁসছে মরা মাছ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জয়পুরহাটে পুকুরে ভাঁসছে মরা মাছ

  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৫৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এক মৎস্য চাষীর দুইটি পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে বলে ধারনা করা হচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের ফলে সব প্রজাতির মাছ নিধন হওয়ায় ওই মৎস্য চাষীর প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে রেজাউল ইসলামের দুইটি পুকুরে এঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী রেজাউল বলেন, প্রতিবেশী বেলাল হোসেনের নিকট থেকে ৩ বিঘা পরিমানের ২ টি পুকুর প্রতি বছর ৮০ হাজার টাকায় এক মাস পূর্বে লিজ নিয়েছি। মাছ চাষের জন্য পুকুরের আগাছা পরিস্কার, শ্রমিকের খরচ ও ১৬ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ক্রয় সহ তার প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। গত সপ্তাহে পুকুরে ছেড়ে দেওয়া রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, মিরর কার্প, বাটা ও সেলংপুটি সহ বিভিন্ন জাতের মাছের পোনাগুলো মরে পানির উপর ভেঁসে ওঠে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION