1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাস্থ্যে শিগগিরই পৌনে ৫ লাখ নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

স্বাস্থ্যে শিগগিরই পৌনে ৫ লাখ নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ জন পঠিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগিরই পৌনে পাঁচ লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ ব্যাপারে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন দিলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নাটকীয় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনার মান উন্নতি করতে হবে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

দেশে যাতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ না আসে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জাহিদ মালেক। তিনি বলেন, কয়েক দিন ধরে আবার সংক্রমণ বাড়ছে। আমাদের দেশে করোনার তৃতীয় ঢেউ আবার আসুক, এটা আমরা কেউ চাই না। এ জন্য এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা উদ্দেশে জাহিদ মালেক বলেন, আমাদের সবার রুট (শেকড়) গ্রাম থেকে। এ কারণে আমাদের উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে পদায়ন হলে মন খারাপ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION