1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গোপালগঞ্জে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গোপালগঞ্জে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৭৬ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউজের হলরুমে আয়োজিত এ সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, বিচারপতি মো. নিজামুল হক।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদ্য সাবেক চেয়ারম্যান, সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুর রহমান।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম সহ বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সেমিনার ও মতবিনিময় সভায় গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মেদ আলী খান, সাংবাদিক হুমায়ূন কবির, এম সারমাত, আমির হামজা, মিজানুর রহমান মানিক, নিতিশ চন্দ্র বিশ্বাস, এস এম মোস্তফা জামান, জয়ন্ত শিরালী, সাংবাদিক কে এম শফিকুর রহমান, ঈমাম হোসাইন সবুজ, দুলাল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বুলবুল আলম ভুলু, কে এম সাইফুর রহমান, তরিকুল ইসলাম, এজেড এম আমিনুজ্জামান রিপন, কাজী সেলিম নয়ন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সকলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION