1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব শিক্ষক দিবসে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিশ্ব শিক্ষক দিবসে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৪০ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোপালগঞ্জ  সদর উপজেলা শাখার  উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি অরবিন্দু রায় এতে সভাপতিত্ব করেন। জেলা শিক্ষক সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলম, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড়, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পাইককান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ও যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর সরকার। বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবী করেন মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে। এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি মৃনাল কান্তি ঢালীর সভাপতিত্বে শিক্ষা জাতীয়করন চেয়ে বক্তব্য রাখেন শিক্ষক গোলাম কিবরিয়া, প্রফুল্ল কুমার বিশ্বাস, মামুন শিকদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION