1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভন্ড ধর্ম ব্যবসায়ীরা ধর্মের জন্য ক্ষতিকারক -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

ভন্ড ধর্ম ব্যবসায়ীরা ধর্মের জন্য ক্ষতিকারক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ভন্ড ধর্ম ব্যবসায়ীরা ধর্মের জন্য ক্ষতিকারক। ধর্মীয় চর্চা বা অনুভূতি একজন মানুষকে সকল মনুষ্যত্বের গুণের অধিকারী করে। ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে। কিন্তু যারা ধর্মকে ব্যবহার করে নিঃস্বার্থে ধর্মের অপব্যাখ্যা করে তারাই ধর্মের ক্ষতি সাধন করছে। আজকে সকল ধর্মপ্রাণ ধার্মিক মানুষদের ধর্মান্ধ ভন্ডদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২১ উদযাপন উপলক্ষ্যে ৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জি আর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় ৯৮ টি পুজা মন্ডপে ৫০০ কেজি করে মোট ৪৯ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, ওসি রইচ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION