1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ব্যবসায়ী সন্ত্রাসী হামলার শিকার ২ লক্ষ টাকা ছিনতাই - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

কোটালীপাড়ায় ব্যবসায়ী সন্ত্রাসী হামলার শিকার ২ লক্ষ টাকা ছিনতাই

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০৯ জন পঠিত

কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুলসীবাড়ী গ্রামে খোকন রায় (৪৫) নামক এক ব্যবসায়ী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে, এ সময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। সে এলাকার সুকদেব রায়ের ছেলে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে টেকেরহাট থেকে বাড়ী ফেরার পথে তুলসী মেম্বারের বাড়ীর নিকট পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তাপস রায়, নিখিল রায়, রিক্তেস সেন, রিপন সেন সহ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র স্বস্ত্র দিয়ে ঐ ব্যবসায়ীকে এলোপাথারি মারপিট করে। তার শোর চিৎকারে প্রতিবেশি তাপস বিশ্বাস এগিয়ে এলে খুনের হুমকি দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্বজনেরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। খোকন রায় জানান- বেড়ি বাধের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে আমার বিরোধ, রিপন ও নিখিল সজলের চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে ৫/৬ জনে সংঘবদ্ধ ভাবে মারপিট করে। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। প্রকাশ সেন, চিন্তাহরণ বিশ্বাস, দিপংকর সেন, লুনা বিশ্বাস সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- হামলাকারীরা পূর্বেও ভুক্তভোগিকে মারপিট করে হত্যার চেষ্টা চালায়, তারা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এ বিষয়ে কথা বলার জন্য সংবাদিকগন তাপস রায় ও নিখিল রায়ের বাড়ীতে গেলে তাদের কে পাওয়া যায় নি। এ ব্যাপারে কনক রায় বাদী হয়ে ৬জনের নাম ও ৪/৫জন অজ্ঞাতনামা উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভাংগারহাট নৌতদন্ত কেন্দ্রের এসআই জামাল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION