1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারাবিশ্বের মানুষ -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারাবিশ্বের মানুষ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৬৮ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারাবিশ্বের মানুষ। পদ্মা সেতুর পর এখন দেশে মে্েট্রা ট্রেন দৃশ্যমান। করোনার মধ্যে শেখ হাসিনার তার সুযোগ্য নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। এক কথায় সব সূচকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, কিন্তু কিছু মানুষ সরকারের বিরোধীতা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সারাদেশের মানুষের কোনো সমস্যা না থাকলেও কিছু মানুষ তার বিরোধীতা করছেন তাদেরও অসুবিধার কারণে। এরা একাত্তরেও বিরোধীতা করেছে, এখনও বিরোধীতা করছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক স্বাধীনতা বিরোধীরা এটি চায় না। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ অক্টোবর ২০২১ রোববার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের শিক্ষার্থী ও পরিবারের মাঝে উপবৃত্তি, অনুদান, অসহায় গরীব মানুষের মাঝে খাদ্যসহায়তা এবং হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমা বাগচী প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে মুকুন্দপুর ইউনিয়নে জলাবন্ধতায় ৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনার ৫০ হাজার টাকা প্রদান করেন এমপি গোপাল।
এর আগে কাহারোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের ১২তম ব্যাচের উদ্বোধন করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION