1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ জন পঠিত
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ৮ বছর পর আগামী ২ অক্টোবর বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিড়ে দলীয় কার্যালয় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতন মুখের প্রতিদ্বন্দ্বীতার
আভাষ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সভাপতি পদে দুই বোনের প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় আগামী কমিটিতে নতুন নেতৃত্বের আশা করছেন অনেকেই।
এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জনের নাম শোনা যাচ্ছে। বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির অনেকদিনের পরীক্ষিত নতুন মুখও এগিয়ে এসেছেন বড় দুই পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য।
 বিভিন্ন সূত্র থেকে আগামী সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক সংরক্ষিত মহিল সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলার সহ-সভাপতি হাবিবা খাতুন ঝর্ণা, সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হাছনা খাতুন, সোনাতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা।সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, বর্তমান সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর স্বপ্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নী,  দপ্তর সম্পাদক নাজমা পারভীন, জেলার নেত্রী সাবিয়া সাবরিন পিংকি সরকার। জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর স্বপ্না চৌধুরী জানান, ২০১৪ সালে মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
 এরপর প্রায় ৮ বছর পর আগামী ২ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেক নেত্রী আসছেন। অনেকদির পর সম্মেলন হওয়ায় মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীঅদের মাঝেও উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। এবারের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন সংগঠনকে গতিশীল করতে আগামী সম্মেলনে নতুন নেতৃত্বের আশা করছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION