1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান  - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান 

  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৩৯ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের  পক্ষে আবারো অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মধুমতি নদীর ভাঙ্গনে ৫৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারকে ২০কেজি করে চাল প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, অত্র ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION