1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাওনাদার স্বামীর লাশ নিয়ে  দেনাদার বাড়িতে স্ত্রী স্বজনরা   - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

পাওনাদার স্বামীর লাশ নিয়ে  দেনাদার বাড়িতে স্ত্রী স্বজনরা  

  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৭১ জন পঠিত
কুয়াকাটা  থেকে মোঃ জাহিদ, 
কুয়াকাটার আলিপুরে দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকা না দেয়ায় চিকিৎসার অভাবে সুনীল চন্দ্র দাস নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে আলীপুরের নিজ বাড়িতে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
মৃত ব্যক্তির লাশ নিয়ে তার স্বজনরা শনিবার (২৪ জুলাই) সকাল নয়টার দিকে দেনাদার ইউসুফ মুসল্লির ঘরের সামনে অবস্থান করেন। এঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস জানান, জমি দেয়ার কথা বলে ২ বছর আগে ১১ লাখ টাকা নেয় ইউসুফ। তার স্বামীর অসুস্থতার মধ্যেও বেশ কয়েকবার টাকা দেয়ার ওয়াদা দিলেও টাকা দেননি। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেন তিনি। এ নিয়ে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশ করলেও টাকা পাননি সুনীল দাস। পরে টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, নিহত সুনীল জমি কেনার জন্য ইউসুফ মুসল্লিকে টাকা দিয়েছিলেন। এ নিয়ে আমরা সালিশ বৈঠক বসলেও টাকা ফেরত দেননি। আমার জানা মতে, সুনীল অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। শনিবার সকাল থেকে নিহতের স্বজনরা লাশ নিয়ে ইউসুফ মুসল্লির বাড়ির সামনে অবস্থান করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।
অভিযুক্ত ইউসুফ মুসল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে স্বজনরা লাশ ফিরিয়ে নিয়ে যায় শুনেছি। তবে এব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION