1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাকিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়িতে হামলায় বেইজিংয়ের নিন্দা - Bangladesh Khabor
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন ‘এনসিপির সঙ্গে জোটে যেতে নাসীরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল’ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন বাবু সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার

পাকিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়িতে হামলায় বেইজিংয়ের নিন্দা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৯৬৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বাসে বুধবার সকালে বোমা বিস্ফোরণে ৯ চীনা প্রকৌশলীসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জনের বেশি আরোহী। এসব চীনা প্রকৌশলী আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। এই বিস্ফোরণে অন্তত তিন পাকিস্তানিও নিহত হয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় কার্যক্রমবিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এটিকে কাপুরুষোচিত হামলা অ্যাখ্যা দিয়েছেন।

এ ধরনের ঘটনা পাকিস্তান ও এর প্রতিবেশীদের নেওয়া বিশেষ উদ্যোগগুলো থেকে নজর অন্যদিকে সরাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা, নাকি বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে তাদের ৯ নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি জানিয়েছেন, নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।

পাকিস্তানের একজন প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি।

চীনের ‘বেল্ট অ্যঅন্ড রোড’ উদ্যোগের অধীনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ এই দাসু জলবিদ্যুৎ প্রকল্প। বেশ কয়েক বছর ধরেই চীনা প্রকৌশলী ও পাকিস্তানি নির্মাণশ্রমিকরা এই প্রকল্পটিতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION