1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে মৌসুমী তালের শাঁস বিক্রয় করে সংসার চলছে মঈনুলের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

পাঁচবিবিতে মৌসুমী তালের শাঁস বিক্রয় করে সংসার চলছে মঈনুলের

  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৮৭৪ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধি:  ফারহানা আক্তার 
জীবনের তাগিদে এই বয়সেও তাল গাছে উঠে তালের বাধা সংগ্রহ করে হাট বাজারের রাস্তার পাশে বসে শাঁস বিক্রয় করে যার ৬ মাস সংসার চলে। পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোঁকতারা গ্রামের মঈনুল। বয়স ৬০ এর কাছে প্রায়, এই বয়সেও থেমে নেই সংসার চালানোর প্রেরনা, তার এই গ্রীষ্মকালে ২ টিই ব্যবসা একটি হচ্ছে ডাব বিক্রয় অপরটি মৌসুমী রসালো খাবার তালের শাঁস বিক্রয়, মঈনুল পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লা ঘুরে সংগ্রহ করেন তালের বাধা। সকাল থেকে দুপুর পর্যন্ত তালের বাধা সংগ্রহ করে বিকেলে শঁাস বিক্রয়ের জন্য বসেন বাগজানা বাজারের রাস্তার ধারে।  মঈনুল কে জিজ্ঞাসা করা হয় এ ব্যাবসা আপনার কতদিনের এবং লাভ কেমন হয় এতে সংসার চলে তো? উত্তরে শাঁস বিক্রেতা মঈনুল বলেন “আমার প্রধান ব্যবসা ডাব বিক্রি করা, গ্রীষ্ম মৌসুমে ডাবের চাহিদা থাকায় বছরের পর বছর আমি বাগজানা, আটাপাড়া, হিলি বাজারে ডাব বিক্রয় করে সংসার চালাই। কিন্ত তালের শাঁস একটি মৌসুমী রসলো খাদ্য এ ব্যবসা কিছু দিনের জন্য। পাড়া মহল্লায় ঘুরে তাল সংগ্রহ করি এই পরন্ত বয়সেও তাল গাছে উঠতে হয় জীবিকার জন্য। প্রকার ভেদে তালের বাধা কিন্তে হয় ৫/৭ শত টাকা পর্যন্ত, সেই বাধা হাট বাজারে এনে বিক্রয় করে লাভ আসে হাজার ১২ শত টাকার মত, বাপ বেটা সারা দিন পরিশ্রম করি। গ্রীষ্মে এই শাঁস বিক্রয় করে যে লাভ হয় তা দিয়েই কষ্টে ৫/৬ মাস পার করতে হয়। তালের শাঁস এর মৌসুম চলে গেলে চলবে আমার ডাব বিক্রয়ের ব্যবসা , এভাবেই চলে আমার সংসার। মঈনুল কে প্রশ্ন করা হয় গত বছর ৪ টি তালের শাঁস বিক্রয় হলো ১০ টাকায় এ বছর ৩ টি ১০ টাকা কেন? উত্তরে মঈনুল বললেন তাল গাছের মালিকরা এবার প্রতিটি তালের বাধা ৫০/৭০ টাকা করে বেশী নিচ্ছে, ফলে ১০ টাকায় ৪ টি শঁাস দিলে লাভের অংশ খুই কম হবে, বর্তমানে দুটি মানুষে হাজিরাই প্রায় ৮০০ শত টাকা, জীবনের উচ্চ ঝুঁকি নিয়ে এই বয়সে তাল ও ডাব গাছে উঠতে হয়। জীবন জীবিকা সংসারের সদস্যদের পেটে এই ব্যাবসা করে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি এ ব্যাবসা চালিয়ে কারও নিকট হাত পাততে হয়না এটিই আমার বড় পাওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION