1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে, পরিস্থিতি খারাপ হলে পুরো জেলায় লকডাউনের চিন্তা করব - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

জয়পুরহাটে, পরিস্থিতি খারাপ হলে পুরো জেলায় লকডাউনের চিন্তা করব

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০৮৬ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার,
জয়পুরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩২-এ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলায় মোট ১৫ হাজার ৫৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩২ জনের এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ১৫৩ জন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম , ইতিমধ্যে করোনা প্রতিরোধ কমিটির মিটিং করেছি। রাত আটটার মধ্যে খাবার ও ওষুধের দোকান বাদে সব দোকানপাঠ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এলাকা লকডাউন না করে যারা সংক্রমিত হচ্ছে তাদের বাড়ি লকডাউন করছি। সেখানে লাল পতাকা টাঙানো হচ্ছে। সেখানে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকছে। কোনো কিছুর প্রয়োজন হলে কল দিয়ে জানালে আমরা দিয়ে আসব। সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি। কেউ না মানলে জরিমানা করা হচ্ছে।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ম্যাজিস্ট্রেট দেখে মাস্ক পরছে আবার ম্যাজিস্ট্রেট চলে গেলে খুলে ফেলছে। মানুষকে তো সচেতন হতে হবে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে পুরো জেলা লকডাউনের চিন্তা করব ঊর্ধ্বতনের নির্দেশক্রমে। আপাতত সে রকম কিছু ভাবছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION