1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১২৪৫ জন পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫টার মধ্যে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে গাজীপুর সদর উপজেলার কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ সকালে সাড়ে ১১ টায় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সামনে ও হোতাপাড়া বাসস্ট্যান্ড মহাসড়কে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা।সাংবাদিকরা মহাসড়কে সামনে হাতে ব্যানার নিয়ে ঘণ্টা ধরে অবস্থান করেন। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্ট আবুল কাসেম,গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি ফরিদুল ইসলাম,মাই টিভির প্রতিনিধি মাহবুবুল আলম,দৈনিক যায়যায়দিনের সদর প্রতিনিধি আইয়ূব খান, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ মিলন শেখ,দৈনিক বঙ্গজননী’র জেলা প্রতিনিধি মোঃ রতন মিয়া,ফাল্গুনী টিভির প্রতিনিধি টিটু সরকার,ক্লাবের  ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন খান  বাবুল, দৈনিক যোগফলের জয়দেবপুর প্রতিনিধি রোকনুজ্জামান খাঁন।
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে উক্ত মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন, গ্লোবাল টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, বাংলাদেশ টূডে’র স্টাফ রিপোর্টার মনির হোসেন সুমন, দৈনিক আমার সময়ের গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি ইব্রাহীম,স্বাধীন ডায়েরি’র সম্পাদক ফিরুজ শাহ, দৈনিক বাংলাভূমি’র স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর প্রমুখ।এ সময় অবিলম্বে হেনস্তাকারী জেবুন্নেছার বিচার ও সিনিয়ার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিসহ সুষ্ঠ বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক বক্তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION