1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় কোটালীপাড়া-পয়সারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না শেখ উপজেলার মধুরনাগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইখতিয়ার শেখের একমাত্র ছেলে। তিনি তিন বোনের একমাত্র ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণের দায়ে জীবিকার তাগিদে স্ত্রী, একমাত্র ছেলে মুন্না ও তিন মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন ইখতিয়ার শেখ। প্রায় এক সপ্তাহ আগে এক আত্মীয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে মুন্না একই গ্রামের এক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে জরুরি প্রয়োজনে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন। মোটরসাইকেলটি একই গ্রামের আলীনুর শেখের। কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের পাশে থাকা সাইড পিলারে সজোরে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুন্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবির কুমার সাহা জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION