1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার 

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে কাশিয়ানী উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানাগেছে। সে জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিচ ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্তে মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে বিএনপি মনোনীত গোপালগঞ্জে নির্বাচিত ৩ এমপি মহোদয় সহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সহ বিভিন্ন সভা-সমাবেশে এমপি মহোদয়গণ বলেন, মাদকের বিষয়ে যদি কেউ সুপারিশ করতে আসেন তাহলে আগে তাকে জেলে আটকে রাখতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র নির্দেশে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION