1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার আমলে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি। যারা বিরোধী শক্তিতে ছিলেন, যারা বিরোধী দল করতেন—তাদের বেঁচে থাকার অধিকার ছিল না। সুস্থভাবে জীবনযাপন করার অধিকার ছিল না। বাইরে বের হয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে ঘুমাতে পারবেন কিনা—সেই নিশ্চয়তাও ছিল না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী অভিযোগ করেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি। বছরের পর বছর দেশে গুম-খুন চলেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র‌্যাবের হাতে মানুষের রক্ত ঝরেছে। সেই নির্মমতারই শিকার শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।

রিজভী বলেন, হারুনুর রশীদকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ তার পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হলো।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION