1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময়, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং একাডেমিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষক ক্লাবের পুনরায় উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পাঠদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষক-কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কও একটি সুন্দর একাডেমিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করি, শিক্ষক ক্লাবটি শিক্ষকদের পারস্পরিক মতবিনিময়, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের মানসিক বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের জন্য ক্লাবটিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে গড়ে তোলা হবে। তিনি ক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ক্লাবটি চালু হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION