পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৫০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বরাব এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিকে ১ লাখ টাকা ও চেঙ্গাইন কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি হেনা ফুড বেকারিকে ১ লাখ টাকা সহ মোট ২ লাখ টাকা জরিমানা করেন। ও ৫০০ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার। ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে
Leave a Reply