পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৫ টি চুনা কারখানা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
৭ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মোজাফফর ফাউন্ডেশন সংলগ্ন, ১ টি, ঝাউচর নুরে মদিনা সংলগ্ন ১ টি, ঝাউচর স্কুল সংলগ্ন ১ টি, ঝাউচর ফ্যাক্টরি সংলগ্ন, ১ টি, প্রতাপেচর আব্দুল মোনেম এর বিপরীত পাশে ১ টি সহ মোট চারটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানাগুলো স্থাপনা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply