কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কোটালীপাড়া উপজেলা লাল শাপলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়ক পাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোটালীপাড়া পাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী শফিউল আজম।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ধরণী চাকমা। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।
এসময় পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল, এইচ এম মেহেদী হাসানাত, কামরুল হাসান, গৌরাঙ্গ লাল দাস, এফ এম মাহাবুব সুলতান, জাহিদুল ইসলাম, রিয়াজ শেখ, বিভিন্ন
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন করতে হলে বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করা জরুরি। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়কগুলোর বাস্তব অবস্থা, জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগের বিষয়গুলো তুলে ধরেন।
Leave a Reply