1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলেন বাবা, ফিরলেন নিথর দেহে - Bangladesh Khabor
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আত্মা ভেঙে যায়, যখন দেখি সন্তানরা…’ ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলেন বাবা, ফিরলেন নিথর দেহে কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে মাছের ঘের, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও নেই প্রতিকার মুকসুদপুর পৌরসভার বেহাল দশা : নাগরিক সুবিধা নিশ্চিতে অর্থ বরাদ্দের আশায় দিন গুনছে কর্তৃপক্ষ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে সরকারের ৬ মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ-লংমার্চ কেন? প্রশ্ন এ্যানির সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলেন বাবা, ফিরলেন নিথর দেহে

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : সন্তান যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন নিজের জীবনের কথা একবারও ভাবেননি বাবা। ছেলেকে বাঁচাতে ছুটে গিয়ে পানিতে ঝাঁপ দেন তিনি। প্রাণে বেঁচে যায় ১০ বছরের শিশু মাহিদ ইসলাম, তবে বাবাকে আর ফিরে পাওয়া যায়নি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ন বিলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা যান মইনুল ইসলাম (৩৫)।
নিহত মইনুল ইসলাম বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মইনুল ইসলাম ছেলে মাহিদসহ কয়েকজনকে নিয়ে তেলিয়ন বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাহিদ। ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন বাবা মইনুল ইসলাম। একপর্যায়ে পানির গভীরে গিয়ে নিখোঁজ হন তিনিও।
খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই শিশু মাহিদকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কিন্তু ছেলেকে বাঁচানোর সেই লড়াইয়ে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে যান বাবা মইনুল ইসলাম। দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার নিথর দেহ উদ্ধার করে।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উদ্ধার অভিযানে শিশু মাহিদকে জীবিত এবং তার বাবা মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একটি সন্তানের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন এক বাবা। বাবার এই আত্মত্যাগ হয়তো মাহিদের জীবনভর বয়ে বেড়াতে হবে ‘বাবা’ ডাকটি থাকবে, কিন্তু সেই ডাকে আর সাড়া দেবেন না তার বাবা মইনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION