1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবু সোহেল জনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এক সঙ্গে গীতা পাঠ করেন শতাধিক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী।
শুক্রবার বেলা ১১ টায় শহরের ২ নম্বর রেলস্টেশন রোডে শ্রী শ্রী জয় কালীবাড়ী মন্দির চত্বরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক জয়পুরহাট জেলা সংসদের আয়োজনে ও প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিবিদ রেবতী মোহন মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের জয়পুরহাট জেলা সভাপতি অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, বৈদিক পাঠ্যশালা শিক্ষক অরবিন্দু সরকার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অতিথিদের বরণ করা হয়। পরে শ্রীকৃষ্ণের আবাহনী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা সংগীত এবং সমবেতভাবে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনের অন্যতম পথ নির্দেশক। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই শতকণ্ঠে গীতা পাঠের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গীতা পাঠ শেষে সেখান থেকে র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION