1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। সফরে প্রধানমন্ত্রী রেকর্ড পরিমাণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জে আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচির পাশাপাশি বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচি থেকে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্ব। এছাড়াও এখানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, দুপুর ১টায় কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ, দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকাল সোয়া ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  কিশোরগঞ্জ সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি। বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে তার প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরের কর্মসূচি থেকে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর এমন বিরতিহীন সরকারি সফর উপলক্ষে কিশোরগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়া এসব কর্মসূচি সফল ও শান্তিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে কিশোরগঞ্জের এসব স্থান পরিদর্শন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION