1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : ​জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এর আগে গত ২৩ জুলাই বিকেলে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

​এদিকে মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ইজিবাইক শ্রমিকরা অংশ নেন।

​মানববন্ধনে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন এবং সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন।

​বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION