1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন 

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য হবে। সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবুজায়ন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায়, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, বন বিভাগ, স্থানীয় নার্সারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে। ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষিভিত্তিক বাংলাদেশের প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এর আগে, উপজেলার মাত্রাই ইউনিয়নের শমশিরা গ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তারা নানা-নানির কবর জিয়ারত করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান এ তিন দিনব্যাপী বৃক্ষমেলা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION