গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের বদলী জনিত কারণে নবাগত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামানের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে এলজিইডি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি নবযোগদানকৃত নির্বাহী প্রকৌশলীর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) মেঃ রকিবুল কবীর, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ ফারুকুজ্জামান মিয়া, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম খান, তাপস কুমার রায়, কৌশিক বালা সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ এলজিইডি’র সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বিগত ২০২০ সালের ১৮ মার্চ তারিখে গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। গোপালগঞ্জে দীর্ঘ ৬ বছর ৪ মাস দায়িত্ব পালনকালীন সময়ে তিনি এলজিইডি’র বাস্তবায়নে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বর্তমানে পদোন্নতি জনিত কারণে এলজিইডি প্রধান কার্যালয়ে তার বদলী হয়েছে বলে জানা গেছে। এদিকে বদলী জনিত গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হককে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং তিনি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে গোপালগঞ্জে চাকুরীকালীন সময়ে তাকে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply