1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় পৃথক দুটি অভিযানে ২১৩ বোতল ফেনসিডিল-সমগোত্রীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ সময় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ছোট দুর্গাপুর এলাকার শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩) ও ফকিরপাড়া এলাকার মো. আমিনুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
এরপর একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার বুনারপাড়া রোডে নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলার মুরারিপুর এলাকার মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০)-কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION