1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি - Bangladesh Khabor
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: রেজাউল করীম সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক কোটালীপাড়ার মতির মোড়ে অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৫ জন পঠিত

‎মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৮ নারী ও ১ হিজড়াসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই হিজড়াসহ নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

‎শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির অধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।

‎ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৮ জন নারী ও ১ জন হিজড়াসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।
‎এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেন। বিজিবির আহ্বানে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

‎এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় ভূখন্ডেই অবস্থান নেয়।

‎স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে সীমান্ত এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন কয়েকজন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে বিজিবির সঙ্গে তারা মিলে ওই চেষ্টা প্রতিহত করেন।

‎কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৮জন নারী ও ১জন হিজড়াসহ ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।

‎ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করে এবং তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেয়।

‎তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION