1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা একটি সুশৃঙ্খল লংমার্চ সরকারকে দিল নতুন বার্তা দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ-পাটওয়ারীর ভোটার এলাকা বদল, নেপথ্যে কী? চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার বিস্তার রোধে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী সহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন মসজিদের ইমামগণ, মন্দিরের পূজারীগণ ও বিভিন্ন গির্জার ফাদারগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হলেও এর অপব্যবহার এবং গুজব- অপপ্রচারের বিস্তার সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, ইতিবাচক ও তথ্যভিত্তিক বিষয়বস্তুর প্রসার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION