পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২৫ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
২২ জুলাই বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মেসার্স জহির বেকারি কে ২৫ হাজার টাকা জরিমানা করেন, ছোট বিনাইরচর, জামান স্পিনিং সংলগ্ন, কৃষ্ণপুরা এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply