1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা একটি সুশৃঙ্খল লংমার্চ সরকারকে দিল নতুন বার্তা দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ-পাটওয়ারীর ভোটার এলাকা বদল, নেপথ্যে কী? চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় দেশে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রণোদনা স্কিম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) গাইবান্ধা শহরের সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসে ব্যাংকার্স ফোরাম, গাইবান্ধার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় পুনঃঅর্থায়ন প্রাক-অর্থায়ন স্কিম, সিএমএসএমই ও কৃষি খাতের চলমান পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার নির্বাহী পরিচালক জনাব মো. সাখাওয়াত হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, গাইবান্ধার ডিজিএম (ইনচার্জ) জনাব এ.কে.এম মাহবুবউল ইসলাম, ব্র্যাক ব্যাংক পিএলসি, রংপুরের এসএমই ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল হেড জনাব বিধান চন্দ্র মুখার্জি এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মো. সামিউল হুদা সুমেল।
সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস, গাইবান্ধার ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. মনির হোসেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন ও প্রণোদনা স্কিমের মাধ্যমে ক্ষুদ্র, কুটির, মাঝারি শিল্প এবং কৃষি খাতের উদ্যোক্তারা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পাবেন। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তাদের এসব সুবিধা গ্রহণে সচেতন হওয়ার এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তা ও কৃষকদের কাছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে ব্যাংকগুলো সমন্বিতভাবে কাজ করবে, যাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান আরও বেগবান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION