1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুয়াগ্রাম গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একই গ্রামের নান্টু ডাকের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন মধু। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপন মধুর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION