পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বরাদ্দে মন্দিরপুর এলাকায় আরসিসি ডালাই রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন।
২১ জুলাই মঙ্গলবার সকালে মুন্দিরপুর এলাকায় উক্ত রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী ইলিয়াস মিয়া এলি এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক, এ সময় আরো উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, জামপুর ইউনিয়ন জাসাস এর সভাপতি আলমগীর হােসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা আপেল মাহমুদ, বেলয়ায়েত ইকবাল, সালাম, সহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর বরাদ্দে জামপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় অনেকগুলো রাস্তার উন্নয়নকাজ করেছেন। এর জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আরসিসি রাস্তাটি নির্মিত হওয়ায় এ এলাকার জনগণের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে এবং চলাচলের ভোগান্তি অনেকটাই কমে আসবে। তাই সকলের নিকট দোয়া কামনা করি এবং যেকােনাে সামজিক উন্নয়ন মুলক কাজগুলোর সাথে সব সময় আছি ও আপনাদের পাশে সব সময় আছি এই উন্নয়ন পুরো সোনারগাঁয়ে ছড়িয়ে পড়ুক।
Leave a Reply