1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবু সোহেল জনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার থেকে মাঠে ডেকে নিয়ে নির্যাতন করে আব্দুল হান্নান(৪২) নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তহিদুল ইসলাম(৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই)  রাত ২ টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রীজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলার এজাহারে অভিযুক্ত ছয়জনের মধ্যে তহিদুল ইসলাম নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যান্য আসামীরা হলেন- আজিজুল ইসলাম, বকুল, বাবলু, মুছা ও নাহিদ ইসলাম।
স্থানীয় ও নিহতের ছেলে সুত্রে জানা গেছে, মাত্রাই বাজার থেকে বাসায় ফেরার পথে আব্দুল হান্নানকে পথ রোধ করে পাশে ডেকে নিয়ে যাওয়া হয়। এর একপর্যায়ে তাকে মাঠের মধ্যে নিয়ে যান আসামিরা। এরপর হান্নানের অন্ডকোষে রশি দিয়ে বেধে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে হান্নানকে হত্যার উদ্দেশ্যে মুখে পয়জন ঢেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে তার ছেলে আজাদুল ঘটনাস্থলে পৌঁছে তার বাবাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নিজ অটোতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।পরে নিহতের ছেলের দায়ের করা মামলায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেন এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION