1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড - Bangladesh Khabor
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে সরকারের ৬ মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ-লংমার্চ কেন? প্রশ্ন এ্যানির সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ: ইরান কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ আসিফ মাহমুদের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক

গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ টি মামলা দায়ের, অভিযুক্তদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার “দক্ষিণ বাংলা গেস্ট হাউজ”-এ অসামাজিক কার্যক্রম পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করে “বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪” মোতাবেক এক মামলায় এক জনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড, দন্ডবিধি -১৮৬০ -এর ১৮৭ ধারা” মোতাবেক অপর আরেক মামলায় একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং “দণ্ডবিধি ১৮৬০ -এর ২৯২/২৯৩/২৯৪ ধারা” মোতাবেক ০৮ (আট) মামলায় মোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা অর্থদণ্ড আদায় করেন এবং অপর এক মামলায় “দণ্ডবিধি ১৮৬০ -এর ২৯২(ঙ) ধারা” মোতাবেক এক জনকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় গণমাধ্যমকে জানান বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION